ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

রাকসু নির্বাচনে প্রার্থীদের নতুন উদ্যমে প্রচারণা শুরু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দুর্গোৎসবের ছুটি শেষে আবারও সরব হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা কার্যক্রম।

রবিবার (৫ অক্টোবর) সকাল থেকেই প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণায় অংশ নেন। তারা জানান, ক্লাস ও পরীক্ষা শুরু হলেও অনেক শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে ফেরেননি, ফলে প্রচারণা কিছুটা ধীর গতিতে চলছে। তবে আগামী দুদিনের মধ্যেই প্রচারণা পুরোদমে জমে উঠবে বলে তাদের আশা।

শনিবার রাতে নির্বাচন কমিশন প্রচারণার নতুন সময়সূচি ঘোষণা করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগে সময়সীমা ছিল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। কমিশন প্রার্থীদের আচরণবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছে।

রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান বলেন, “আগের সিদ্ধান্তে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা করার অনুমতি ছিল। এখন নতুন নিয়মে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চলবে। শেষ দিন, অর্থাৎ ১৪ অক্টোবর, রাত ১২টা পর্যন্ত প্রচারণা করার সুযোগ থাকবে।”

উল্লেখ্য, রাকসু নির্বাচন মূলত হওয়ার কথা ছিল গত ২৫ সেপ্টেম্বর। কিন্তু প্রশাসন ১৮ সেপ্টেম্বর ১০টি শর্তে পোষ্য কোটা পুনর্বহাল করলে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। ২০ সেপ্টেম্বর শিক্ষার্থী ও শিক্ষক–কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে যান, ফলে ক্যাম্পাসের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন ২২ সেপ্টেম্বর জরুরি সভা করে নির্বাচন ২৫ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করে। পরে ২৪ সেপ্টেম্বর কর্মকর্তা-কর্মচারীরা সাত দিনের সময়সীমা দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
৯১ বার পড়া হয়েছে