ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

রাঙ্গাবালী ভূমি অফিসে ঘুষের ভিডিও করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঘুষ লেনদেনের প্রমাণ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে রাঙ্গাবালী সদর ইউনিয়নের ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

হামলার শিকাররা হলেন দৈনিক নয়া দিগন্ত ডিজিটাল-এর জেলা প্রতিনিধি মাহমুদ হাসান এবং বিজয় টিভি-র স্থানীয় প্রতিনিধি একেএম রাকিব হোসাইন। অভিযোগ রয়েছে, ওই অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) কাজী মো. জাহিদুল ইসলাম মাহমুদ হাসানের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং দালালদের দিয়ে অফিসের গেট তালাবদ্ধ করার চেষ্টা করেন।

মাহমুদ হাসান থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, সরকারি ফি-এর বাইরে অতিরিক্ত অর্থ ঘুষ হিসেবে আদায় করছিলেন তহশিলদার জাহিদুল ইসলাম। তার দালালদের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, নামজারি, এমপি ১৪৪–১৪৫ মামলা এবং অন্যান্য ফাইলের কাজ সম্পন্ন হতো। ভুক্তভোগীদের দাবি, রাতে এসব লেনদেনের পরিমাণ বেশি থাকে।

মাহমুদ হাসান জানান, “ঘুষের প্রমাণ যাচাই করতে গিয়ে দেখি আল-আমীন নামে এক দালালের কাছ থেকে টাকা নিচ্ছেন ওই কর্মকর্তা। ভিডিও ধারণ করতে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে আমার ফোন ছিনিয়ে নেন। এর আগে তরমুজ চাষিদের কাছ থেকে চাঁদা নেওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর তিনি আমাকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন।”

রাকিব হোসাইন বলেন, ঘুষ গ্রহণের ভিডিও ধারণের সময় মোবাইল ফোন কেড়ে নেন তহশিলদার জাহিদুল ইসলাম এবং দালালদের ডেকে এনে গেট বন্ধ করার চেষ্টা করেন। সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, পুরো ঘটনাটি ভিডিওচিত্রে সংরক্ষিত হয়েছে।

স্থানীয়রা জানান, জাহিদুল ইসলামের মাধ্যমে সাত-আটজন দালাল অফিসের বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে, এবং ঘুষ না দিলে সাধারণ মানুষকে দিনের পর দিন অফিসে ঘুরতে হয়। আল-আমীন নামে এক দালালের কাছে মন্তব্য চাইলে তিনি সরে যান।

এ বিষয়ে অভিযুক্ত জাহিদুল ইসলাম বলেন, “আমার ভুল হয়েছে, দুঃখিত।”
রাঙ্গাবালী থানার ওসি মো. শামীম হাওলাদার জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থও বিষয়টি জানেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
৭২ বার পড়া হয়েছে