ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতা-কর্মী আটক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে ঝটিকা মিছিলে অংশ নেওয়া চারজনসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মোট সাতজন নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিএমপির মিডিয়া বিভাগের দেওয়া তথ্যে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— আওয়ামী লীগের কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য রোমান আহমেদ (৩২), দলটির সাবেক তথ্য ও গবেষণা উপ-কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নির্বাহী সদস্য সঞ্জীব ইসলাম আফেন্দী (৩৫), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা ছাত্রলীগ সদস্য নাবেদ আহমদ নব (২৫), ইটনা থানার ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান (৪০), আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাকির হোসেন (৫৫), তেজগাঁও থানা যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সম্পাদক মো. জসিম উদ্দিন (৪০) এবং বংশাল থানার ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সানাকাত (৩৮)।

ডিবি জানায়, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে তেজগাঁও বিভাগ ধারাবাহিক অভিযানে রোমান আহমেদ, সঞ্জীব ইসলাম আফেন্দী, নাবেদ আহমদ নব এবং মিজানুর রহমানকে আটক করে। একই দিন সন্ধ্যা ৬টার দিকে রমনা বিভাগের টিম হাজারীবাগ থেকে জাকির হোসেনকে ধরে। রাত ১০টা ৪৫ মিনিটে ওয়ারী বিভাগের সদস্যরা ডেমরার বাঁশেরপুল থেকে জসিম উদ্দিনকে এবং গভীর রাতে লালবাগ বিভাগের দল বংশাল এলাকা থেকে সানাকাতকে গ্রেফতার করে।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার পাশাপাশি রাজধানীতে আকস্মিক মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
৩০২ বার পড়া হয়েছে