ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

রাজধানীতে ট্রাম্পের ছবিসহ গ্রেফতার ৫০

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজধানীতে ট্রাম্পের ছবিসহ গ্রেফতার ৫০।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক নষ্টের অপচেষ্টার পরিকল্পনায় অংশ নেয়ার অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। এ সময় সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়।

রোববার (১০ নভেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ডিসি তালেবুর রহমান জানান, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপে তার দলের নেতাকর্মীদেরকে মিছিল-সমাবেশে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকাকে ঢাল হিসেবে ব্যবহারের নির্দেশ দেয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনাও দেন শেখ হাসিনা। বন্ধুপ্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এ অপতৎপরতার পরিকল্পনা করেন।
 
এ ঘটনায় শনিবার (৯ নভেম্বর) ও আজ রোববার দুপুর পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই কুচক্রী মহলের ৫০ জনকে পুলিশ গ্রেফতার করেছে জানিয়ে ডিএমপির এ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
 
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহলের যেকোনো চক্রান্ত রুখে দেয়ার জন্য ডিএমপি তৎপর রয়েছে জানিয়ে তালেবুর রহমান বলেন, এসব অপকর্মের উসকানিদাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ষড়যন্ত্রে যোগসাজশ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
১৪৫ বার পড়া হয়েছে