ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে: ফখরুল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে: ফখরুল।

রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগের আমলে বিদ্যুৎখাতের দুর্নীতি ও অনিয়ম জনগণকে জানাতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির চেয়ারপরসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎখাতকে অনিয়মের রাজ্যে পরিণত করেছিল। কিন্তু রাজনৈতিক তর্ক-বিতর্কে সেই দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে। ক্ষমতায় গেলে তাদের দুর্নীতির জন্য ব্যবস্থা নেয়া হবে।’
 
এরপর দীর্ঘ ১৭ বছরে বিদ্যুৎখাতে আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
 
তিনি বলেন, ‘আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুৎখাতে চরম অনিয়ম ঘটেছে। ২০০৯ সাল থেকে শুরু করে কৃত্রিম বিদ্যুৎ সংকট তৈরির মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ। যেন তাদের দুর্নীতির চেহারা জনগণের কাছে প্রকাশ না পায়।’
 
বিদ্যুৎখাত থেকে দুর্নীতির টাকা বিদেশে পাচার করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য ছিল দাবি করে টুকু আরও বলেন, ‘বিদ্যুৎখাতকে ব্যবসায়ী খাত বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ। বিদ্যুৎখাতকে কুইক টাকা বানানোর স্থান করেছিল তারা। ক্যাপাসিটি চার্জের নামে জনগণের পকেট থেকে টাকা বের করে নিয়ে গেছে দলটি৷’
 
পতিত আওয়ামী লীগের বিদ্যুতখাতে দুর্নীতির কারণে আগামী ২০২৭ সাল থেকে দেশে ভয়াবহ বৈদেশিক মূদ্রা সংকটে পড়বে বলেও আশঙ্কা করেন বিএনপির এই নেতা। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
১৪৯ বার পড়া হয়েছে