ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ উপদেষ্টা মাহফুজের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামীয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন,  নির্বাচন নিয়ে ধোঁয়াশার কিছু নেই, যে কবে নির্বাচন হবে? নির্বাচন দেবে কি, দেবে না? অবশ্যই নির্বাচন হবে। ডিসেম্বর অথবা জুন দুটি টাইমলাইন আছে, এই টাইমলাইনের ভেতরেই হয়ে যাবে। এ কথার বাইরে সরকার হয়তো যাবে না। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে।
 
তবে নির্বাচন সংস্কার কতটুকু হবে, কীভাবে হবে তার ওপরও নির্ভর করে বলে মন্তব্য করেন তিনি।  
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে উপদেষ্টা মাহফুজ আরও বলেন, রাজনৈতিক দলগুলোর পরামর্শ এবং দেশি-বিদেশি যারা আমাদের সহযোগী ও স্টোকহোল্ডার রয়েছে তাদের পরামর্শ ছাড়া সরকার একা আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, এ অবস্থায় আমরা মনে করছি সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।
এরআগে, মাহফুজ আলম বাড়িতে পৌঁছে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করেন। পরে তার দাদা-দাদির কবর জিয়ারত করেন।
এ সময় মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহবায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ অনেকে উপস্থিত ছিলেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
১৫০ বার পড়া হয়েছে