ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে কেন্দ্রের কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি রাজশাহী মহানগর শাখার পাঁচ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। রোববার (৭ ডিসেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এ নোটিশ পৃথকভাবে সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়।

নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— রাজশাহী মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মিফতাহুল জান্নাত বিভা ও মোতালেব হোসেন, যুগ্ম সদস্য সচিব নাহিদুজ্জামান রাজু, যুগ্ম আহ্বায়ক সুমাইয়া আক্তার এবং সদস্য শুয়াইব আহমেদ।

নোটিশে জানানো হয়, গত ৩ ডিসেম্বর ২০২৫ থেকে রাজশাহীতে একটি রাজনৈতিক দলের কমিটিকে কেন্দ্র করে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন— এমন অভিযোগ কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে। বিষয়টি গুরুতর এবং এতে সংগঠনের জনপরিসরের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ অবস্থায়, কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না— সেই ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে সংগঠনের সভাপতি রিফাত রশিদের কাছে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশও প্রদান করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক আল আশরারুল ইমাম জানান, কেন্দ্রীয় দপ্তর থেকেই তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে এবং কেন্দ্রীয় পর্যায়েই বিষয়টি জানা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
৮৮ বার পড়া হয়েছে