ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের Logo চট্টলা এক্সপ্রেসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo পদ্মায় বাসডুবি: উদ্ধার হলো ২৫ জনের মরদেহ, তদন্তে কমিটি

রামগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, কার্যক্রম বন্ধ ও ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর। এ সময় ইটভাটাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার প্রমাণ পাওয়া গেলে ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রস্তুতকৃত ইট ধ্বংস করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে ইউএনও কাজী শামীম জানান, পরিবেশবিরোধী ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে।
প্রসঙ্গত, এর আগেও গত ডিসেম্বর মাসে খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় একাধিক ইটভাটায় অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ ও জরিমানা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
১০৫ বার পড়া হয়েছে