ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

রুনির দাবি: আমোরিমের কোচিংয়ে ধ্বংসের পথে ম্যানচেস্টার ইউনাইটেড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের হাল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্লাবের কিংবদন্তি স্ট্রাইকার ওয়েইন রুনি। তার মতে, রুবেন আমোরিমকে আনা হয়েছিলো পরিস্থিতি পাল্টানোর আশায়, কিন্তু বরং সেই সিদ্ধান্ত এখন ব্যুমেরাং হয়ে দাঁড়িয়েছে।

রুনির মতে, ওল্ড ট্রাফোর্ড—যা একসময় স্বপ্নের মঞ্চ নামে পরিচিত ছিল—এখন প্রাণহীন এক জায়গায় পরিণত হয়েছে। এরিক টেন হ্যাগের সময় যেমন পরিস্থিতি ছিল, তার চেয়েও নাজুক হয়ে পড়েছে দলটি। দশ মাস পেরিয়ে গেলেও আমোরিম এখনও দলকে সঠিক পথে আনতে পারেননি।

সাম্প্রতিক নগর ডার্বিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বড় হারে ভেঙে পড়েছে ইউনাইটেড সমর্থকদের ধৈর্য। কোচের প্রতি আস্থাও কমতে শুরু করেছে। বিবিসি’র দ্য ওয়েইন রুনি শো তে তিনি বলেন,

“আমি সবসময় কোচ ও খেলোয়াড়দের পাশে থাকি। কিন্তু আমরা কোনো উন্নতির লক্ষণ পাচ্ছি না। এটা ভীষণ কষ্টের। ডার্বির শেষের দিকে দেখলাম দর্শকরা স্টেডিয়াম ছেড়ে যাচ্ছেন। ইউনাইটেডের ইতিহাসে এমন ঘটনা আমি মনে করতে পারি না। এটা স্পষ্ট বার্তা যে সমর্থকরা আর আমোরিমের ওপর বিশ্বাস রাখতে পারছেন না।”

রুবেন আমোরিম দায়িত্ব নেওয়ার পর ট্রান্সফার মার্কেটে প্রায় ২৫ কোটি পাউন্ড ব্যয় করেছেন। এত বিনিয়োগ সত্ত্বেও প্রত্যাশিত ফল মেলেনি। গত মৌসুমে ইউনাইটেড লিগে শেষ করেছিল ১৫ নম্বরে—৩৫ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থান। এবারও শুরুটা আরও খারাপ হওয়ায় রুনির আশঙ্কা, ১৯৭৩ সালের পর আবার অবনমনের ছায়া নেমে আসতে পারে প্রিয় ক্লাবের ওপর।

তিনি বলেন,

“টেন হ্যাগকে সরিয়ে নতুন স্বপ্ন দেখানো হয়েছিলো, বলা হয়েছিলো সব বদলে যাবে। কিন্তু সবই যেন কথার কথা। অবস্থা প্রতিদিন খারাপ হচ্ছে। আমি ভয় পাচ্ছি, আমরা কি আবার ৭৩ সালের পথে হাঁটছি?”

২০ সেপ্টেম্বর চেলসির বিপক্ষে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড—সেই ম্যাচে দল ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটিই এখন সমর্থকদের সবচেয়ে বড় প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
২৫৬ বার পড়া হয়েছে