ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা।

কেরানীগঞ্জের চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় কেরানীগঞ্জ দক্ষিণ থানায় দস্যুতার মামলা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, আত্মসমর্পণ করা তিন ডাকাত লিয়ন মোল্লা, আরাফাত ও সিফাতকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনজনকে বিকেলে আদালতে তুলে ৭ দিন করে রিমান্ড আবেদন করা হবে।

এদিকে ঘটনার পর এখনো থমথমে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা। এমন ঘটনা কল্পনাও করতে পারছেন না এলাকাবাসী। আতঙ্কের কথা জানিয়ে স্থানীয়রা দাবি করছেন, এমন ঘটনা যাতে আর না ঘটে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদল প্রবেশ করে। এরপর ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাতদল জিম্মি করে ফেলে। ডাকাতির চেষ্টা করে তিনজন। ঘটনাটি টের পেয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা দিলে ভেতরে আটকা পরে ডাকাতরা। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা।
 
জানা যায়, খেলনা পিস্তল দিয়ে রোমাঞ্চের নেশায় আইফোন কেনার উদ্দেশ্যে ডাকাতি করে তারা। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
১৬৭ বার পড়া হয়েছে