ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রত্যাবাসনেই সম্ভব: প্রধান উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকটের একমাত্র বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে শিবিরে রেখে দেওয়া কোনো কার্যকর সমাধান নয়।

বুধবার (২৯ ডিসেম্বর) রাতে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। বৈঠকে ইউএনএইচসিআর প্রতিনিধি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে সহায়তা তহবিল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং শিবিরে আত্মনির্ভরশীলতা ও জীবিকাভিত্তিক কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার গত এক বছরে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে বিভিন্ন উচ্চপর্যায়ের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে রমজান মাসে জাতিসংঘ মহাসচিবের শিবির পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও সংকটটি এখনো প্রত্যাশিত বৈশ্বিক মনোযোগ পাচ্ছে না।

তিনি আরও বলেন, শিবিরে দীর্ঘদিন অবস্থানের ফলে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে রোহিঙ্গাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। পাশাপাশি শিবিরে একটি হতাশ ও ক্ষুব্ধ তরুণ প্রজন্ম বেড়ে উঠছে, যাদের প্রযুক্তিগত যোগাযোগ রয়েছে—যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। তাই সংকটের উৎস যেহেতু মিয়ানমারে, সমাধানও সেখান থেকেই আসতে হবে বলে তিনি উল্লেখ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন করে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বৈঠকে ভাসানচরে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ড. ইউনূস জানান, ভাসানচর থেকে অনেক শরণার্থী আশ্রয়কেন্দ্র ত্যাগ করে মূল ভূখণ্ডে চলে আসছে, যা দেশের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন, সম্ভাব্য গণভোট এবং দেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়েও মতবিনিময় হয়।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। নতুন ভোটার ও প্রথমবার ভোট দিতে আসা নাগরিকদের জন্য নির্বাচন প্রক্রিয়াকে উৎসবমুখর ও আনন্দদায়ক করে তুলতে সরকার নতুন মানদণ্ড স্থাপনে কাজ করছে।

এদিকে ইভো ফ্রেইজেন জানান, ইউএনএইচসিআরের সদ্য নিযুক্ত প্রধান বারহাম সালিহ শিগগিরই বাংলাদেশ সফরে আসতে পারেন এবং রোহিঙ্গা শিবির পরিদর্শনের সম্ভাবনাও রয়েছে। তাঁর পূর্বসূরি ফিলিপ্পো গ্র্যান্ডি ২০১৭ সালের পর থেকে একাধিকবার শিবির পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
৪৩ বার পড়া হয়েছে