ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

লাল মজলুমে জুলাই-আগস্টের রক্তাক্ত রাজপথ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

লাল মজলুমে জুলাই-আগস্টের রক্তাক্ত রাজপথ।

ছাত্র জনতার সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশ। কেমন ছিল সেই রক্তে রঞ্জিত জুলাইয়ের রাজপথ। ফ্যাসিস্ট সরকারের সেই নৃশংসতাকে গণমানুষের সামনে তুলে ধরতেই রাজু ভাস্কর্যের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা পরিবেশন করেন ‘লাল মজলুম’ নামে ব্যাতিক্রমধর্মী এক পরিবেশনা।

এর মধ্য দিয়ে বার্তা দেয়া হয় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সংস্কার প্রক্রিয়ায় সকলের মতামত নেয়ার।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০২৪ এর জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতার উপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয় হঠাৎ আবারো যেন সেই চিত্র ভেসে উঠলো রাজপথে।
 
জুলাই আন্দোলনকে মানুষের মাঝে জাগ্রত করতে শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ঢাবির শিক্ষার্থীদের আয়োজনে রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় ব্যাতিক্রমধর্মী পরিবেশনা লাল মজলুম। এতে ফুটিয়ে তোলা হয় ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যা ও নির্যাতনের চিত্র।
পরিবেশনার বাদ যায়নি আয়নাঘরের প্রতিচ্ছবিও। ভেঙে ফেলা হয় বিরোধী মতকে দমনে ব্যবহৃত আয়নাঘরের প্রতিরূপ।
 
যে লক্ষ্যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে হয়েছিল গণঅভ্যুত্থান সেই নতুন বাংলাদেশ গড়তে লাল মজলুম গণসংসদ নামে সংসদের প্রতিকৃতি প্রদর্শন করা হয়। সবার মতামতকে প্রধান্য দিয়েই যেন হয় সংস্কারের বৈষম্যহীন বাংলাদেশ এমন বার্তাও আসে গণসংসদ থেকে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় ব্যতিক্রমধর্মী এ প্রদর্শনী। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
১৬৭ বার পড়া হয়েছে