ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

লিটনই আমাদের মূল খেলোয়াড়: পেরেরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

লিটনই আমাদের মূল খেলোয়াড়: পেরেরা।

জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছেন লিটন দাস। বিপিএলে গত মৌসুমে তার নেতৃত্বেই ফাইনালে খেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাই ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক যে তিনিই হবেন, সে ব্যাপারে মোটামুটি নিশ্চিত ছিল সবাই। কিন্তু বিপিএল মাঠে গড়ানোর ঠিক আগে বড় চমক দিল ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশের কেউ নয়, বরং শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে তারা।

সর্বশেষ খেলা ছয় টি-টোয়েন্টিতে ৪২ রানের একটা ইনিংস বাদে বলার মতো কিছুই করতে পারেননি লিটন। ওয়ানডে সংস্করণেও শেষ সাত ম্যাচেই পাননি দুই অঙ্কের রানের দেখা। আন্তর্জাতিক ক্রিকেটে বছরজুড়ে সংগ্রাম করা লিটন দাসকে অধিনায়কের গুরুদায়িত্ব দেয়নি ঢাকা ক্যাপিটালস। তার জায়গায় শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা নেতৃত্ব দেবেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের দলকে। অধিনায়কত্ব না পেলেও লিটনের গুরুত্ব অবশ্য কমছে না। ঢাকার অধিনায়ক পেরেরার চোখে লিটনই আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া বিপিএলের এবারের আসরে তার দলের মূল অস্ত্র।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমে এই লঙ্কান অলরাউন্ডার বলেন,  ‘লিটন আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে আটকানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ করেছে। আমি বলতে পারি, লিটনই আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং-বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের মূল ভূমিকায় থাকবে।’

বিপিএলে এবারই প্রথম অধিনায়কত্ব পেলেও নিয়মিতই টুর্নামেন্টটিতে খেলার অভিজ্ঞতা আছে পেরেরার। সে সূত্রে তার দলের এবং অন্য দলের স্থানীয় খেলোয়াড়দের সম্পর্কে ভালো ধারণা আছে এই লঙ্কানের। সেরাটা আদায় করার কৌশলটা তার জানা আছে বলেও জানান তিনি, ‘স্থানীয় ক্রিকেটারদের আমি ভালোভাবে চিনি, কীভাবে তাদের থেকে সেরাটা আদায় করতে হবে, জানি। কিছু অপরিচিত নাম থাকলেও তারা ভালো খেলেছে বলেই দলে নেওয়া হয়েছে। আমাদের দলে সেরা কয়েকজন স্থানীয় খেলোয়াড় আছে।’

এই নিয়ে সপ্তমবারের মতো বিপিএলে খেলছেন পেরেরা। আগের ছয় মৌসুমে আলাদা ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। ফলে বিপিএল সম্পর্কে খুব ভালো ধারনাও আছে তার। একই সঙ্গে নানান দেশের ফ্র্যাঞ্চাইজিতে খেলার কারণে তার পক্ষে তুলনা টানাটা সহজই। তার চোখে বিপিএল অবশ্য অন্যতম সেরা টুর্নামেন্টই।

তিনি বলেন, ‘আমি যতগুলো লিগ খেলেছি, বিপিএল অন্যতম সেরা। অনেক লিগেই আমি খেলেছি। এটা ভালো, এটা খারাপ, এভাবে বলা ঠিক হবে না। বিপিএল প্রতিবছর উন্নতি করছে, এটাই সবচেয়ে বড় বিষয়। তাদের টুপিখোলা অভিনন্দন।’
 
তিনি যোগ করেন, ‘অনেক বছর ধরেই বিপিএল খেলছি, প্রতিবছরই উন্নতি দেখছি। ব্যবস্থাপনার দিক থেকে এবার সব কিছু ঠিকঠাক আছে। বিশেষ করে আমাদের দল। বিদেশি ক্রিকেটারদের জন্য এটা দারুণ।’

বিপিএলের প্রথম দিনেই মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস। আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। 
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৭৭ বার পড়া হয়েছে