ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

শনিবার শুরু বইমেলা, থাকছে ‘জুলাই চত্বর’

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শনিবার শুরু বইমেলা, থাকছে ‘জুলাই চত্বর’।

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে শনিবার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাসব্যাপী এ বইমেলার উদ্বোধন করবেন । এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

শুক্রবার (৩১ জানুয়ারি) সরেজমিন বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, ধীরে ধীরে সেজে উঠছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। হাতুড়ি-পেরেক, আর রং-তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। কেউ তাকে তাকে সাজাচ্ছেন বই। তবে এখনও শেষ হয়নি অধিকাংশ স্টলের কাজ।

বইমেলায় এবার জুলাই চত্বর থাকছে। বাড়ানো হয়েছে স্টলসংখ্যা। মানসম্পন্ন বইয়ের দিকে দেয়া হচ্ছে গুরুত্ব। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

আর বিগত কয়েক বছরের তুলনায় বাণিজ্যিক হবে এবারের মেলা–এমনটাই প্রত্যাশা প্রকাশকদের।

এদিকে নাশকতার শঙ্কা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক পুলিশ। শুক্রবার সকালে মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, চব্বিশ ঘণ্টাই বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো এলাকা।

এবারের বইমেলা হবে পলিথিনমুক্ত। এ ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘জুলাই চত্বর’। যেখানে ফুটিয়ে তোলা হবে গণ-অভ্যুত্থানের চিত্র।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
১৩৬ বার পড়া হয়েছে