ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

শরীয়তপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও জলিল মাদবর আওয়ামী লীগের সমর্থক। দীর্ঘদিন ধরেই দু’পক্ষের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর আগে, কয়েক দফা সংঘর্ষেও জড়িয়েছে তারা। শনিবার সকালে কথাকাটাকাটির জেরে আবারও সংঘর্ষ হয়। অনেকে বালতিতে হাতবোমা নিয়ে সংঘাতে জড়ায়। বিকট শব্দে ঘটতে থাকে বিস্ফোরণ। ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাদের নাম্বার বন্ধ পাওয়া যায়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
১৪০ বার পড়া হয়েছে