ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রংপুরে রাজমিস্ত্রি যুবক ভুয়া এএসপি পরিচয় দেন প্রেমিকাকে, আইডি কার্ড বানাতে গিয়ে ধরা পড়ল Logo রাঙ্গামাটি সদর জিতে ডিসি গোল্ডকাপের শিরোপা Logo রিমান্ড না মঞ্জুর, কারাগারে পাঠানো হলো ড. শিরীন শারমিন চৌধুরীকে Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৪৭ বিলিয়ন ডলারে Logo ইরানের খারগ দ্বীপে শক্তিশালী বিস্ফোরণ, উদ্বেগ বাড়ছে Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪

শাওয়ালের চাঁদ দেখা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করবে জাতীয় কমিটি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার প্রতিবেদন যাচাই এবং মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বিষয়টি জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস।
বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
এদিকে, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত ফোন নম্বর—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭—এ জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
পাশাপাশি, চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছেও পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
৪৩ বার পড়া হয়েছে