ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুন, বিমান চলাচল বন্ধ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার কারণে সাময়িকভাবে সব ধরণের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরের ফ্লাইট রাডারে সব উড্ডয়ন ও অবতরণ বন্ধ দেখানো হচ্ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তাদের ২৮টি ইউনিট, এবং অতিরিক্ত ৮টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

এদিকে, রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে। এছাড়াও কিছু ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নামবে বলে জানা গেছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের ফলে বিমান ওঠানামা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো টার্মিনালের সংলগ্ন একটি জায়গায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন।

তিনি আরও জানান, যে স্থানে আগুন লেগেছে সেখানে আমদানিকৃত বিভিন্ন পণ্য সংরক্ষিত ছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
১৬০ বার পড়া হয়েছে