ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

শিক্ষার্থীর মৃত্যু: আন্দোলনকারীদের সঙ্গে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শিক্ষার্থীর মৃত্যু: আন্দোলনকারীদের সঙ্গে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ।

রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় সহপাঠীর মৃত্যুর অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভুল চিকিৎসায় পুরান ঢাকায় অবস্থিত ন্যাশনাল হাসপাতালে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ওঠে। এ নিয়ে বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে শনিবার (২৩ নভেম্বর) তাদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।

এর প্রতিবাদে রোববার রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয়ে হাসপাতালের মূল ফটকের নামফলক খুলে ফেলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বোঝানোর চেষ্টা করতে গেলে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
 
একপর্যায়ে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের দিক থেকে কিছু শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে সোহরাওয়ার্দী কলেজের দিকে যান। এ সময় উভয় পাশ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

পাল্টাপাল্টি ধাওয়া চলাকালীন পাঁচ-ছয়জনকে আহতাবস্থায় রিকশায় করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
১৪৯ বার পড়া হয়েছে