ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

শেষ সময়ে গোল হজম করে জয়ের স্বাদ পেল না লিভারপুল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। নাটকীয় এক ম্যাচে তারা ফুলহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করতে বাধ্য হয়।

নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ফুলহ্যাম। দলের হয়ে প্রথম গোলটি করেন হ্যারি উইলসন। প্রথমার্ধ শেষে পিছিয়ে থাকলেও বিরতির পর সমতায় ফেরে লিভারপুল, গোল করেন ফ্লোরিয়ান ভির্টজ। এরপর দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে কোডি গাকপো গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। তবে ম্যাচ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে হ্যারিসন রিডের গোলে সমতা ফেরায় ফুলহ্যাম। শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচ শেষ হয়।

এই ড্রয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে লিভারপুলের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৪। এতে করে আর্নে স্লটের শিষ্যদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
৮৪ বার পড়া হয়েছে