ঢাকা ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা

শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক সচিবের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বালিশিরা রিসোর্ট থেকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, সালাহ উদ্দিন মাহমুদ শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তিনি সর্বশেষ শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গেলো ৯ অকোবর (বুধবার) মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন তিনি। প্রোগ্রাম শেষ করে রাত ১০টার দিকে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে যান। সকাল সাড়ে ৮টার দিকে তার রুমে গেলে ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ এসে বিকল্প উপায়ে জানালা দিয়ে ওই কক্ষে প্রবেশ করে। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের আরও কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করার কথা ছিল তার।

বালিশিরা রিসোর্টের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, উনারা দুইজন ছিলেন। রাতে ডিনার করে উনি (সালাহ উদ্দিন মাহমুদ) নিজ রুমে গিয়েছিলেন। সকাল সাড়ে ৮টায় উনারা দুইজনের নাস্তা করার কথা ছিল। উনার সহকর্মী সকালে নাস্তার জন্য কল দিচ্ছিলেন কিন্তু সালাহ উদ্দিন মাহমুদের সাড়া না পেয়ে দরজায় কড়া নাড়েন। পরে তাতেও সাড়া না পেয়ে হোটেলকর্মীদের বললে তারা জানালা দিয়ে দেখেন তিনি বিছানায় পড়ে রয়েছেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, সালাহ উদ্দিন মাহমুদ রাতে ডিনার করে যেভাবে রুমে গিয়েছিলেন ওই অবস্থায় বিছানায় পড়েছিলেন। জুতা এবং পায়ের মোজা শুধু খোলা পাওয়া গিয়েছিল। হাতের কাছে তোয়ালে পাওয়া যায়। আমরা ধারণা করছি তিনি রুমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হার্ট অ্যাটাক হয়েছিল।

শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সকালে আমরা খবর পেয়ে রিসোর্টে গিয়ে মরদেহ উদ্ধার করি। তার আগে রাত ১০টার পর থেকে পরদিন সকাল সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় তিনি মারা যান।

ওসি আরও বলেন, যানজটের কারণে ঢাকা থেকে তার পরিবার আসতে দেরি হওয়ায় সচিবের সহকর্মী এসএমই ফাউন্ডেশনের এজিএম মাসুদুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মরদেহ নিয়ে তিনি ঢাকায় রওনা হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
১৭৭ বার পড়া হয়েছে