ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

শ্রীলঙ্কার বিপক্ষে হারায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে হারায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

হংকং সিক্সেসে ওমানের বিপক্ষে জিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ছিল কিছুটা আনুষ্ঠানিকতার, আবার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণেরও। লাল সবুজের প্রতিনিধিরা জিতলে প্রতিপক্ষ হিসেবে পেত বি গ্রুপের রানার্সআপকে, হারায় পেয়েছে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তানকে।

ভারত ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে পাকিস্তান কোয়ার্টার ফাইনালে উঠেছে, শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ তাদের মুখোমুখি হবে।

নাহিদুল ইসলাম ও সোহাগ গাজীর খরুচে ওভারে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ রানে হেরেছে লাল সবুজের প্রতিনিধি দল।

শুক্রবার (১ নভেম্বর) মংকংয়ে শুরুতে ব্যাট করে ৩ উইকেটে নির্ধারিত ৬ ওভারে ১০৭ রান করে শ্রীলঙ্কা। বাংলাদেশ সব কটি ওভার শেষে ৮৯ রান করতে সক্ষম হয়।
 
রান তাড়া করতে নেমে দলীয় ৭ রানে বাংলাদেশ ইয়াসির আলীর উইকেট হারায়। ২ বলে ৬ রান করেন বিদায় নেন ইয়াসির। প্রথম ম্যাচে রান পাওয়া জিশান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিন খেলেন ঝোড়ো ইনিংস, দুজনই তুলেছিলেন ৫৫ রান করে। লঙ্কানদের বিপক্ষে ১৩ বলে ২৭ রান করে আউট হন জিশান। ১৭ বলে ৪২ রান করে অপরাজিত থাকা সাইফউদ্দিন দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। আবু হায়দার রনি ৪ ও সোহাগ গাজী করেন ৭ রান।

এর আগে নাহিদুল ইসলাম এক ওভারে ২৫ ও সোহাগ গাজী ২১ রান দেয়ায় ১০৭ রান তুলে শ্রীলঙ্কা। ১৭ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন লিহুরু মদুসাঙ্কা। থানুকা দাবারে ৩২ ও সান্দুন ভেরাকডি ১৮ রান করেন। জিশান ২ ও সোহাগ গাজী ১ উইকেট নেন।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
২৪৭ বার পড়া হয়েছে