ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

সংস্কার কমিশনগুলো ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন পেশ করবে: শফিকুল আলম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সংস্কার কমিশনগুলো ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন পেশ করবে: শফিকুল আলম।

সংস্কার কমিশনগুলো ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন পেশ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সমসাময়িক বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, ‘জামায়াতের আমির আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংস্কার, নির্বাচন, জাতীয় ঐক্য ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।’

একই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সরকার শেখ হাসিনাসহ গুরুত্বপূর্ণ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে।’

উপ-প্রেস সচিব বলেন, ‘ই-পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে এসএমএস পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার।’
 
তিনি আরও বলেন, ‘পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অফিসের পাশে কিছু দোকানকে ঘিরে দালালচক্র গড়ে ওঠে। এখন থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদনের ব্যবস্থা করা হবে।’
 
চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের বই ছাপার কাজ শেষ হবে জানিয়ে আজাদ মজুমদার বলেন, ‘এবার সময়মত অনেকেই বই পায়নি, এজন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। দেশেই সব বই ছাপা হচ্ছে বলে কিছুটা দেরি হচ্ছে।’ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
১৮১ বার পড়া হয়েছে