ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

সচিবালয়ে আগুন: উচ্চপর্যায়ের নতুন কমিটি গঠন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সচিবালয়ে আগুন: উচ্চপর্যায়ের নতুন কমিটি গঠন।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নতুন করে আরেকটি উচ্চপর্যায়ের কমিটি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে এ কমিটিতে গণপূর্ত মন্ত্রণালয়, পুলিশ মহাপরিচালক, ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর কর্মকর্তা, ফায়ার বিশেষজ্ঞরা থাকবেন। উচ্চপর্যায়ের কমিটি কাজ করে তিনদিনের মধ্যে ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ নিয়ে প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘সরকার অগ্নিকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। কারণ এটা আমাদের সবার নিরাপত্তা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। যে কারণে আমরা প্রাথমিক প্রতিবেদন জমা দেয়ার জন্য তিনদিনের সময় দিয়ে উচ্চপর্যায়ের এই কমিটি করেছি।’

তিনি আরও বলেন, ‘আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যদের জরুরি বৈঠক হয়েছে। সেখানে এই কমিটি করার সিদ্ধান্ত হয়েছে।’

এর আগে সচিবালয়ে লাগা ভয়াবহ আগুনের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি করে দেয় সরকার। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটির কথা জানানো হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে নতুন করে উচ্চপর্যায়ের কমিটি করল সরকার।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
১৯২ বার পড়া হয়েছে