ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

সচিবালয়ে আগুন: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুটি তদন্ত কমিটি গঠন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সচিবালয়ে আগুন: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুটি তদন্ত কমিটি গঠন।

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য দুটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আলাদা আলাদা আদেশ জারি করা হয়।

এর মধ্যে উপসচিব রহিমা আক্তারের সই করা অফিস আদেশে বলা হয়, সচিবালয়ের ৭ নম্বর ভবনে অবস্থিত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষয়ক্ষতি নির্ধারণ ও অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের লক্ষ্যে অতিরিক্ত সচিব (প্রশাসন-২) মোহাম্মদ শফিউল আরিফকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন যুগ্ম সচিব (আইন ও প্রতিষ্ঠান) জাহিদুল ইসলাম, যুগ্ম সচিব (প্রশাসন ও বাজেট) আ স ম হাসান আল আমিন, যুগ্ম সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) সুব্রত কুমার সিকদার, উপসচিব (প্রশাসন অধিশাখা-২) ড. অশোক কুমার বিশ্বাস, সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মো. মোনায়েম উদ্দিন চৌধুরী। এ ছাড়া সদস্যসচিব করা হয়েছে উপসচিব রহিমা আক্তারকে (প্রশাসন)।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন, ক্ষয়ক্ষতি নির্ধারণ, বিবিধ। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

এছাড়া গঠিত কমিটি অবিলম্বে কার্যক্রম শুরু করবে এবং সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ বরাবর প্রতিবেদন দাখিল করবে।

অন্যদিকে উপসচিব (প্রশাসন-১) মো. আকবর হোসেনের সই করা  আদেশে বলা হয়, সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয় তদন্তের জন্য স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (পানি সরবরাহ), স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন), স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা-২ অধিশাখা), স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন অধিশাখা), স্থানীয় সরকার বিভাগের উপসচিব (প্রশাসন-১)। এছাড়া সদস্যসচিব করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিবকে (প্রশাসন অধিশাখা)।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ ও ৭ম তলায় হঠাৎ আগুন লাগার সম্ভাব্য কারণ নিরূপণ। স্থানীয় সরকার বিভাগের শাখা/অধিশাখা/অনুবিভাগে আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ। প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
১৭৩ বার পড়া হয়েছে