ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সচিবালয় গেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সচিবালয় গেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া।

বাংলাদেশ সচিবালয়ের এক নম্বর গেটের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ৯ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেখানে তারা ৩০ মিনিটের মতো ছিলেন। পরে শিক্ষা ভবনের দিকে চলে যান।

জানা গেছে, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে প্রবেশ করেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেল সাড়ে ৪টার দিকে সাক্ষাতের কথা ছিল। এ সময় বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। হঠাৎ অপেক্ষারত শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
১৮৮ বার পড়া হয়েছে