ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

সড়ক দুর্ঘটনায় আহত লিওনেল মেসির বোন, মায়ামির কোচের সঙ্গে বিয়ে আপাতত পিছোল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

লিওনেল মেসির পরিবারের একজন সদস্যকে ঘিরে দুঃসংবাদ এসেছে। আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির অধিনায়ক মেসির বোন মারিয়া সোল মেসি গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনার কারণে আগামী মাসে ইন্টার মায়ামির যুব দলের কোচ হুলিয়ান আরেয়ানোর সঙ্গে তার নির্ধারিত বিয়ের আয়োজন স্থগিত করা হয়েছে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, দুর্ঘটনায় মারিয়া সোলের শরীরে আগুনে পোড়ার ক্ষত তৈরি হয়েছে এবং তার মেরুদণ্ডে ফ্র্যাকচার ধরা পড়েছে। আর্জেন্টিনার টিভি সাংবাদিক ও উপস্থাপক আনহেল দে ব্রিতো জানান, মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি তাকে নিশ্চিত করেছেন যে মারিয়া সোল বর্তমানে শঙ্কামুক্ত আছেন। তবে তাকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

জানা গেছে, মায়ামিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে ধাক্কা লাগে তার গাড়ির। এরপর দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। জনপ্রিয় টিভি অনুষ্ঠান এলএএম-এ আনহেল দে ব্রিতো বলেন, মোবাইলে পাওয়া একটি বার্তার মাধ্যমে তিনি এই দুর্ঘটনার খবর জানতে পারেন।

তিনি আরও জানান, আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোসারিওতে মারিয়া সোলের বিয়ের কথা ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে আপাতত সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পোড়ার ক্ষত চিকিৎসা করা বেশ জটিল এবং পাশাপাশি তার মেরুদণ্ডে স্থানচ্যুতি রয়েছে। বর্তমানে তিনি রোসারিওতেই পুনর্বাসন চিকিৎসা নিচ্ছেন।

পরিবারের সূত্রে জানা গেছে, মারিয়া সোলের দুটি কশেরুকা ভেঙেছে। এছাড়া তার গোড়ালি ও কবজিতেও ফ্র্যাকচার রয়েছে। সেলিয়া কুচ্চিত্তিনি জানান, দুর্ঘটনার সময় মারিয়া সোল অজ্ঞান হয়ে যান এবং সেই অবস্থায় দেয়ালে ধাক্কা খান।

আর্জেন্টিনার কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুর্ঘটনার সময় তিনি একটি পিকআপ ট্রাক চালাচ্ছিলেন। যদিও শুরুতে ধারণা করা হয়েছিল, পোড়ার ক্ষতগুলো হয়তো মোটরবাইক দুর্ঘটনার ফল হতে পারে—বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

উল্লেখ্য, মারিয়া সোল মেসির বিয়ে হওয়ার কথা ছিল ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের সদস্য জুলিয়ান ‘তুলি’ আরেয়ানোর সঙ্গে। অনুষ্ঠানটি তার নিজ শহর রোসারিওতে আয়োজনের পরিকল্পনা ছিল, যা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
৭২ বার পড়া হয়েছে