ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সব বিচারপতিকে নিয়ে বিশেষ সভা ডাকলেন প্রধান বিচারপতি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সব বিচারপতিকে নিয়ে বিশেষ সভা ডাকলেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুল কোর্ট বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার (১ ডিসেম্বর) এ বিষয়ে একটি স্মারক জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

‘বিশেষ সভা অনুষ্ঠান’ শীর্ষক স্মারকে বলা হয়, আগামী ৩ ডিসেম্বর বিকেল চারটায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জাজেস লাউঞ্জে বিশেষ সভা অনুষ্ঠিত হবে।  

এর আগে গত ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা করেন প্রধান বিচারপতি। ওইদিন বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের ৪ নম্বর প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে এ সভা হয়।

সাধারণত বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে ফুল কোর্ট সভায় সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি সিদ্ধান্ত নিতেও এ সভা ডাকা হয়।

এছাড়া বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়েও ফুল কোর্ট সভায় আলোচনা হয়। প্রধান বিচারপতি পদাধিকারবলে এ সভায় সভাপতিত্ব করেন।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩১:০৯ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
১৭৭ বার পড়া হয়েছে