ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

সম্পর্ক গড়তে উপহার কেন জরুরি—আজহারীর ব্যাখ্যা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

ইসলাম উপহার দেওয়া-নেওয়াকে সুন্দর একটি আমল হিসেবে উল্লেখ করেছে, যা মানুষের হৃদয়ে ভালোবাসা বৃদ্ধি করে এবং সম্পর্কের দূরত্ব কমায়। উপহার কেবল কোনো বস্তু হস্তান্তরের ঘটনা নয়; এটি মানুষের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্যের সেতুবন্ধন তৈরি করে।

জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উপহার দেওয়ার এই সুন্নাহ সম্পর্কে স্মরণ করান। তিনি লিখেন, উপহার মানুষের মনে প্রীতি সৃষ্টি করে, সম্পর্ককে দৃঢ় করে এবং সমাজে ইতিবাচক আচরণ ছড়িয়ে দেয়।

পোস্টে তিনি হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত একটি হাদিসও তুলে ধরেন, যেখানে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
“তোমরা একে অন্যকে উপহার দাও, এতে পরস্পরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে।” (আল আদাবুল মুফরাদ ৫৯৭)

আজহারীর এই পোস্টে কয়েক ঘণ্টার মধ্যেই হাজারো মানুষের সাড়া পড়ে। ৫৮ হাজারের বেশি অনুসারী প্রতিক্রিয়া জানান এবং তিন হাজারেরও বেশি মন্তব্য করেন। অনেকেই লেখেন— “উপহারে ভালোবাসা বাড়ে, তাই আসুন একে অপরকে উপহার দিই।”

অন্য এক মন্তব্যে বলা হয়— “একটি উপহার শত্রুতা দূর করে বন্ধুত্ব সৃষ্টি করার ক্ষমতা রাখে।”

আরেকজন লিখেছেন, “সবসময় উপহার দেওয়ার সামর্থ্য হয় না, কিন্তু প্রিয়জনের জন্য আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন তাদের সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করেন, উত্তম জীবন, রিজিক এবং ইবাদতের তাওফিক দেন।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
১০০ বার পড়া হয়েছে