ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

দেশে রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু সিয়াম সাধনা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হচ্ছে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৈঠকে প্রাপ্ত তথ্য ও প্রতিবেদন পর্যালোচনা শেষে চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দেয়। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এ কারণে আজ এশার নামাজের পর থেকেই মসজিদগুলোতে তারাবিহ নামাজ আদায় করা হবে এবং ভোরে সেহেরি খেয়ে রোজা রাখবেন মুসল্লিরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রাত ৮টা থেকে তারাবিহ শুরু হবে।
রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও পাপমুক্তির বিশেষ সময় হিসেবে বিবেচিত। দীর্ঘ ১১ মাসের ভুল-ত্রুটি থেকে ফিরে আসার সুযোগ এনে দেয় এ মাস। ইবাদতের এই মৌসুমে একটি ফরজ আমলের সওয়াব অন্য সময়ের তুলনায় বহু গুণ বেশি—যা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজানকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
৭৬ বার পড়া হয়েছে