ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

সরকার বিরোধী কর্মসূচিতে বেআইনী অস্ত্র ব্যবহারের অভিযোগে একাধিক বিএনপি নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছে আদালত।

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: দেশ২৪লাইব সংবাদ

নিজস্ব প্রতিবেদক | নবীগঞ্জ

সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিলে বেআইনী অস্ত্র বহন ও প্রদর্শনের অভিযোগে দায়েরকৃত মামলায় নবীগঞ্জ উপজেলার এক ছাত্রনেতা মোঃ উজ্জল মিয়া (২৩), দোষী সাব্যস্ত করে আদালত ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।

২০২৪ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২০২৩ সালের ৪ মার্চ নবীগঞ্জে একটি সরকার বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারী নেতাকর্মীরা সরকার বিরোধী স্লোগান ও আচরণের পাশাপাশি বেআইনী অস্ত্র বহন ও প্রদর্শনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ৫ মার্চ ২০২৩ তারিখে একটি মামলা দায়ের হয়।

জানা গেছে, দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে এই মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে মোঃ উজ্জল মিয়াকে ১৮৭৮ সালের অস্ত্র আইন (সংশোধনী ২০০২) এর ১৯(এ) ধারায় ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

এই মামলার অন্যান্য আসামিদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আসামীগণের প্রত্যেককে ০৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। আসামীরা হলেন, জুনেদ আহমদ (৩৫), শাহ আহমদ (৩৫), সুমন মিয়া (২৩), মোঃ আজাদুর রহমান (৩৮), ছানি মিয়া (২২), জ্যোতি বেগম (২৮), নাছরিন আক্তার (৩২), মোছাঃ রিপা চৌধুরী (৩৮), আলমগীর হোসেন (২৯), সোহান মিয়া (৩০), জসীম মিয়া (২৪) এবং সুমন আহমেদ (২৫)।

আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার পর সংশ্লিষ্ট সকল দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনীতির নামে সহিংসতা, বেআইনী অস্ত্র ব্যবহার ও জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড সমাজে অস্থিরতা তৈরি করছে, যা গণতন্ত্র এবং আইনের শাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নবীগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে কাজ করে যাবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
২০০ বার পড়া হয়েছে