ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার

সাবেক এমপি আনারের মরদেহের খণ্ডাংশের সঙ্গে তার মেয়ের ডিএনএ মিলেছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সাবেক এমপি আনারের মরদেহের খণ্ডাংশের সঙ্গে তার মেয়ের ডিএনএ মিলেছে।

ভারতে খুন হওয়া বাংলাদেশের আলোচিত সাবেক এমপি আনওয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। পশ্চিমবঙ্গ সিআইডি সূত্রে শুক্রবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এক সিনিয়র কর্মকর্তা জানান, ভারতের সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে বাবা আনার ও মেয়ে ডরিনের ডিএনএ নমুনা পাঠানো হয়েছিল। সেই নমুনা দু’টির ডিএনএ মিল পাওয়া গেছে। সিআইডি জানায়, খাল ও ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মরদেহের খণ্ডিত অংশগুলো বাংলাদেশের সাবেক এমপি আনারেরই। গত নভেম্বরের শেষ দিকে কলকাতায় গিয়ে ডিএনএ নমুনা জমা দেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

চলতি বছরের মে মাসে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

এদিকে, গত ২৩ মে জিহাদ হাওলাদার এবং ৭ জুন সিয়াম হোসেনকে গ্রেফতারের পর আগস্ট মাসে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা আদালতে প্রায় ১২০০ পাতার চার্জশিট জমা পড়ে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৬৪ (হত্যার উদ্দেশ্যে অপহরণ), ৩০২ (অপরাধমূলক নরহত্যা), ২০১ (তথ্য প্রমাণ লোপাট), ৩৪ (সংঘবদ্ধ ভাবে অপরাধমূলক কাজ সংঘটিত করা) এবং ১৪ ফরেনার্স আইনে মামলা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
১৫৪ বার পড়া হয়েছে