ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কাজী নজরুল ইসলাম মারা গেছেন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কাজী নজরুল ইসলাম মারা গেছেন।

সাবেক উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বীর মুক্তিযোদ্ধা কাজী নজরুল ইসলাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
 
মরহুম কাজী নজরুল ইসলাম ১৯৭৩ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি সিলেট জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি হিসেবে ২০০৩ সালের ১৫ জানুয়ারি অবসরে যান।
 
ঢাকা জেলার নারিন্দায় ১৯৪৫ সালের ১৬ জানুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মরহুম কাজী নজরুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
 
মরহুমের জানাযা রোববার বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
 
জানাজা শেষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মো. মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল দেয়া হয়। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
১৩৮ বার পড়া হয়েছে