ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

সাম্প্রদায়িক সৌহার্দ নষ্ট করতে চক্রান্ত করছে নানা গোষ্ঠী: ধর্ম উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সাম্প্রদায়িক সৌহার্দ নষ্ট করতে চক্রান্ত করছে নানা গোষ্ঠী: ধর্ম উপদেষ্টা।

দেশের সাম্প্রদায়িক সৌহার্দ বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনোভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেয়া যাবে না।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে আইনজীবী সাইফুলের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা তুলে দেয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

এ সময় ধর্ম উপদেষ্টা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীর বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
 
ড. আ ফ ম খালিদ হোসেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘসময় কথা বলেন। তার পরিবারের ভরণপোষণ, তিন বছরের মেয়ের পড়াশোনা, মা-বাবার চিকিৎসাসহ যাবতীয় ব্যয়ভার গ্রহণে উদ্যোগ নেন।
 
এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়ায় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এসময় সংঘর্ষের মাঝে পড়ে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
১৬০ বার পড়া হয়েছে