ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সারাদেশে ভূমিকম্পে এখন পর্যন্ত মৃত ৬, আহত শতাধিক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় অনুভূত ভয়াবহ ভূমিকম্পে মোট ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি শতাধিক মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মৃতদের মধ্যে তিনজন ঢাকা শহরে, দুইজন নরসিংদীতে এবং একজন নারায়ণগঞ্জ এলাকায় মারা গেছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক নবজাতকের মৃত্যু হয়, আর নরসিংদীতে ওমর নামে এক শিশুর প্রাণহানি ঘটে। রাজধানীর কসাইতলী এলাকায় পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী—সবুজ (৩০), মেডিকেল শিক্ষার্থী রাফিউল (২০) এবং পরিচয় অজ্ঞাত আরেক ব্যক্তি মারা যান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন আহত, তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৩ জন, নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন এবং স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে আরও ১০ জন চিকিৎসা নিতে এসেছেন। এদের বেশিরভাগকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। তবে গুরুতর আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে সারা দেশে ভূমিকম্পটি অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদী এলাকায়, যার গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
১০৫ বার পড়া হয়েছে