ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

সালমান শাহ হত্যা: সাবেক ভাবী সামিরাকে ঘিরে নতুন মন্তব্য শাহরানের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার এক নম্বর আসামি তার সাবেক স্ত্রী সামিরা হক। এবার সেই সামিরাকে নিয়ে মুখ খুলেছেন নায়কের ছোট ভাই শাহরান চৌধুরী।

গত শুক্রবার (২৪ অক্টোবর) শাহরান ফেসবুক লাইভে এসে সামিরাকে উদ্দেশ করে একাধিক বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, “কয়েকটি শক্ত কারণেই সামিরাকে আমার ভাইয়ের হত্যার জন্য দায়ী করা হয়েছে।”

লাইভে সামিরার উদ্দেশে শাহরান আরও বলেন,
“আমি সালমানের ভাই। তাই আপনার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক ছিল। আমি আপনাকে ফোন করেছিলাম, কিন্তু আপনি ধরেননি। হয়তো এখন বয়সের কারণে অনেক কিছু ভুলে গেছেন। আমি আপনাকে অপমান করতে চাই না, শুধু বলবো—একবার ভাবুন তো, বগুড়া থেকে ঢাকায় আসতে আপনাকে কী বাধ্য করেছিল? আমার ভাই কিন্তু সবকিছুই আমার সঙ্গে শেয়ার করতো।”

তিনি আরও যোগ করেন,
“আমি আজ প্রকাশ্যে বলছি না আপনি বগুড়ায় কী করেছিলেন বা কেন ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন—সেটা আপনি জানেন। আমি শুধু বলবো, নিজের কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান।”

শুধু সামিরাই নয়, সালমান শাহর বন্ধু ফারুককেও অভিযুক্ত করেন শাহরান। তার দাবি, অভিনয়ে দুর্বল হওয়ায় সালমানের অনুরোধেই ফারুককে সিনেমায় কাজের সুযোগ দেওয়া হয়েছিল। অথচ সেই ফারুকই নায়কের স্ত্রী সামিরার কাছে ভুল তথ্য দিতেন, যা পরবর্তীতে বড় সমস্যার কারণ হয়।

শাহরান বলেন, “এই মামলার ১১ জন আসামি সবাই যেন তাদের কর্মের জন্য আল্লাহর কাছে তওবা করে।”

লাইভের শেষ মুহূর্তে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন শাহরান। তিনি বলেন, “সামিরার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত সালমান ভাই একদম স্বাভাবিক ছিলেন। কিন্তু সেই সম্পর্কের পর থেকেই মানসিক চাপের কারণে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি আত্মহত্যা করেননি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
১১২ বার পড়া হয়েছে