ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সাহস থাকলে বিচারের মুখোমুখি হবেন শেখ হাসিনা: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সাহস থাকলে বিচারের মুখোমুখি হবেন শেখ হাসিনা: অ্যাটর্নি জেনারেল।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে প্রায় বলতেন, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতে। এখন তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এক্ষেত্রে তিনিও একই কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এক্সট্রাডিশন চুক্তির আওয়াতায় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শেখ হাসিনাকে আনা যেতে পারে বললেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা ইস্যুতে শেখ হাসিনাকে দেশে আনা হবে কি না জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা তামিল করতে যদি শেখ হাসিনা কোথায় আছেন প্রসিকিউশন টিম জানতে পারে, তাহলে এক্সট্রাডিশন চুক্তির আওয়াতায় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে আনা যেতে পারে। এছাড়া ইন্টারপোলের সহায়তা নেয়া যেতে পারে। অপরাধী যেই দেশে রয়েছেন সেই দেশের আইনে ইন্টারপোল কাভার করতে পারলে বিচার-বিশ্লেষণ করে তাকে আনা হতে পারে।’
শেখ হাসিনা নিজে ট্রাইব্যুনালে হাজির হবে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ‘শেখ হাসিনা তার বক্তব্যে প্রায়ই বলতেন, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতে। আশা করি এটা উনি বিশ্বাস করেন এবং এটিই উনার জন্য ভালো। প্রত্যেকটা আসামির উচিত আদালতে এসে বিচারের মুখোমুখি হওয়া। উনি হয়তো সেটাই করবেন।’
 
গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচারিক কার্যক্রম শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে, আরেক মামলা ওবায়দুল কাদেরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতা‌রি জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
২০০ বার পড়া হয়েছে