ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

সিলেট টাইটান্সের জার্সিতে আফগান অলরাউন্ডার ওমরজাই

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আফগানিস্তানের তারকা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দল সূত্রে জানা গেছে, সিলেট পর্বের শেষ ম্যাচে মাঠে নামার কথা রয়েছে ওমরজাইয়ের। আগামী ১ জানুয়ারি সিলেট পর্বে সিলেট টাইটান্স তাদের শেষ ম্যাচ খেলবে। সেই ম্যাচের আগেই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন।

বর্তমানে ওমরজাই আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের হয়ে খেলছেন। আজ সেখানে তার দলের গ্রুপপর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিলেটি সমর্থকদের উদ্দেশে পাঠানো এক ভিডিও বার্তায় ওমরজাই বলেন, সিলেট টাইটান্সের হয়ে খেলতে পেরে তিনি গর্বিত। সিলেটের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘আমরা হক্কল সিলেটি, আমরা টাইটান্স—এবার কিন্তু অইযিবো।’

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
৮৫ বার পড়া হয়েছে