ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের Logo চট্টলা এক্সপ্রেসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo পদ্মায় বাসডুবি: উদ্ধার হলো ২৫ জনের মরদেহ, তদন্তে কমিটি

সীতাকুণ্ড ইকোপার্কে ছুরিকাঘাতে জখম শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি আর বাঁচেনি। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার সকালে ইকোপার্কের ভেতরে সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা শিশুটিকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তাকে তার মা–বাবার সঙ্গে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শিশুটির চাচা মো. রমিজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার দিন রাতেই শিশুটির মা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা অভিযোগে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, শিশুটির বাড়ি কুমিরা ইউনিয়নের মছজিদদা (মাস্টারপাড়া) এলাকায়, যা ঘটনাস্থল থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। এত অল্প বয়সে শিশুটি কীভাবে একা ইকোপার্কের ভেতরে পৌঁছাল, তাকে কেউ সেখানে নিয়ে গেছে কি না কিংবা পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে কি না—এসব দিক খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
৩৭ বার পড়া হয়েছে