ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

সুদের টাকা না দিতে পারায় কুমিল্লায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে চান্দিনার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আবুল কালামের ছেলে বোরহান নামের এক ব্যক্তি ওই অমানবিক নির্যাতন চালায়। নির্যাতনের সময় আলী আকবরের শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম জানান, তার বাবা রসুলপুর গ্রামের মৃত আজগর মিয়ার মেয়ের জামাই এবং শ্বশুরবাড়িতেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন। দুই বছর আগে ছেলে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে আলী আকবর বোরহানের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। পরে বোরহান সুদসহ মোট ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে পরিশোধের জন্য চাপ দিতে থাকেন। টাকা দিতে না পারায় আলী আকবরকে ধরে এনে গ্রামের মসজিদের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।

ঘটনাটি আশপাশের লোকজন মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়রা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

অভিযুক্ত বোরহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন এবং পরবর্তীতে কল রিসিভ করেননি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
১৭৮ বার পড়া হয়েছে