ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় মাছ ধরায় চার জেলে গ্রেপ্তার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের নিষিদ্ধ অংশে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। শনিবার (১১ অক্টোবর) সকালে শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম–১ দুধরাজ খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লিটন মাতুব্বর (৪৫), তাইজুল ইসলাম (১৮), আ. খালেক মৃধা (৫০) এবং হামিদ হাওলাদার (৫২)। তারা সবাই বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা ও সোনাতলা গ্রামের বাসিন্দা।

অভিযানের সময় বনরক্ষীরা ঘটনাস্থল থেকে দুটি নৌকা, দুটি জাল, প্রায় এক মন গলদা চিংড়ি এবং ৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ জব্দ করেন। এসব মাছের বাজারমূল্য প্রায় এক লাখ টাকার মতো বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বন বিভাগের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে টিম লিডার দিলিপ মজুমদারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলে দলের নেতা লিটন মাতুব্বরসহ চারজনকে ধরা হয়। বন বিভাগের কাছে লিটনের বিরুদ্ধে আগে থেকেই নিষিদ্ধ এলাকায় মাছ ধরার একাধিক অভিযোগ রয়েছে। গত ২১ জুলাই একই এলাকায় তার ২৮টি চরপাটা জালও জব্দ করা হয়েছিল বলে জানা গেছে।

পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, আটক চার জেলের বিরুদ্ধে বন আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
১০২ বার পড়া হয়েছে