ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ইউনূস ও খালেদা জিয়ার মধ্যে একান্ত সাক্ষাৎ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যে শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে—তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

দিনটির বিকেল ৪টার দিকে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে যাত্রা করেন। প্রায় ত্রিশ মিনিট পর তিনি সেখানে পৌঁছান। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার।

সেনাকুঞ্জে পৌঁছানোর পর খালেদা জিয়াকে স্বাগত জানানো হয়। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানও উপস্থিত ছিলেন। সৌজন্য বিনিময়ের পর দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার চিকিৎসা বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও সদস্য এ জেড এম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা—মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৯৬ বার পড়া হয়েছে