ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৫৭ হাজার টাকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৭৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা, যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ।
রোববার (২৫ জানুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই মূল্য সমন্বয়ের তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, নতুন নির্ধারিত দাম আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
সংশোধিত দর অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম ওজনের এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম বৃদ্ধির প্রভাবেই স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
৭৮ বার পড়া হয়েছে