ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

স্বাস্থ্যখাত দলীয়করণ করে গেছে পতিত সরকার: খন্দকার মোশাররফ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

স্বাস্থ্যখাত দলীয়করণ করে গেছে পতিত সরকার: খন্দকার মোশাররফ।

স্বাস্থ্যখাত সংস্কারে মধ্য ও দীর্ঘ মেয়াদে সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সেইসঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্যখাত দলীয়করণ করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, স্বাস্থ্যখাতে দলীয়করণ করে গেছে পতিত সরকার। এখন স্বাস্থ্যখাত পরিবর্তন করতে হলে সল্প মেয়াতে ও দীর্ঘ মেয়াতে পরিকল্পনা করে ঢেলে সাজাতে হবে। রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিরুৎসাহিত করতে দেশে সেবার মান বাড়াতে হবে। এই সরকার যে রিপোর্ট দেবে, তাতে বোঝা যাবে স্বাস্থ্যসহ সব খাতে কতটুকু কি হয়েছে। অবনতি কতটুকু তা ফুটে উঠবে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমানে ৫০ বছর আগের তুলনায় জনগণ অনেক স্বাস্থ্য সচেতন। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনায় সংস্কার উদ্যোগকে স্বাগত জানাই। তবে একটি নির্বাচিত সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও তা বাস্তবায়ন সম্ভব।’
 
বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, ‘প্রতিটি সংস্কারের বিষয়ে সরকার সব দল ও গোষ্ঠীর সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা করি।’  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
১৭১ বার পড়া হয়েছে