ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এ আর রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সঙ্গীতপ্রেমীদের জন্য একটু মন খারাপ করা খবরই বটে। হঠাৎ বুকে ব্যথা নিয়ে ভারতের চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও শিল্পী এ আর রহমান। আজ রোববার (১৬ মার্চ) সকাল থেকে হাসপাতালে চলছে তার চিকিৎসা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তাকে চেন্নাইয়ের গ্রিমস রোডের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ তাকে হাসপাতালের জরুরি বিভাগে তাকে নেওয়া হয়। সেখানেই প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল।

সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন এ আর রহমান। সেখান থেকে ফিরেই অসুস্থ বোধ করেন। পরপরই তিনি হাসপাতালে যান এবং ইসিজি করান।

চিকিৎসকরা জানিয়েছেন, পানিশূণ্যতায় ভুগছেন শিল্পী। অবশ্য আরেকটি সূত্র দাবি করেছে, ঘাড়ে ব্যথা নিয়ে বিদেশ থেকে ফিরেছেন তিনি। তারপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি। জানা গেছে, পবিত্র রমজানের রোজা রাখছেন এ আর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
১৭৬ বার পড়া হয়েছে