ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের Logo চট্টলা এক্সপ্রেসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo পদ্মায় বাসডুবি: উদ্ধার হলো ২৫ জনের মরদেহ, তদন্তে কমিটি

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ও গিয়াস উদ্দিন তাহেরিকে শোকজ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন ও বিএনপির প্রার্থী এস এম ফয়সলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদেরকে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও সিলেট সিভিল জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই নোটিশ দেন। গিয়াস উদ্দিন তাহেরির বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে মোমবাতি প্রতীকের প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছেন। সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা, ২০২৫ অনুসারে, ভোটগ্রহণের দিন থেকে তিন সপ্তাহ আগে কোনো প্রকার প্রচারণা চালানোর অনুমতি নেই, তাই তার বিরুদ্ধে নোটিশ প্রদান করা হয়েছে।

এছাড়া, বিএনপির প্রার্থী এস এম ফয়সল এবং তার ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদকেও শোকজ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, তারা গত ৬ জানুয়ারি মাধবপুর উপজেলার ইটাখোলা সাহেব বাড়িতে কর্মী-সমর্থকদের নিয়ে জনসভা করেছিলেন। এই সভার একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে প্রার্থী এস এম ফয়সলের উপস্থিতিতে তার ছেলে সৈয়দ ইশতিয়াক ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জয়যুক্ত করার আবেদন করেছিলেন। আচরণবিধি অনুসারে, নির্বাচনের তিন সপ্তাহ আগে কোনো প্রকার প্রচারণার সুযোগ নেই, তাই তাদেরও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
৭৭ বার পড়া হয়েছে