ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য নেই, জানাল আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকারীদের গ্রেফতারে চলমান তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম বলেন, হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও তদন্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ঘটনার দিন ফয়সাল নরসিংদীর গ্রিনজোন রিসোর্ট থেকে আগারগাঁওয়ে তার বোনের বাসায় যান। ফয়সালের শ্যালক শিপুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাচেষ্টার পর ব্যবহৃত পিস্তলের ব্যাগটি ধাপে ধাপে কয়েকজনের হাতে ঘুরে শেষ পর্যন্ত ভয়ে একটি বিলে ফেলে দেওয়া হয়।

বিজিবি ময়মনসিংহ রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, হত্যাকারী ময়মনসিংহ এলাকায় এসেছে এমন তথ্য পেয়ে যৌথ বাহিনী সারারাত অভিযান পরিচালনা করে। কল হিস্ট্রির সূত্র ধরে অভিযান চালানো হলেও ওই রাতে ফিলিপকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, ফিলিপ সীমান্ত এলাকায় মানব পাচারসহ অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার পাশাপাশি জেমি চিসিংসহ আরও একজনকে নজরদারিতে রাখা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ফয়সাল ও আলমগীরকে এখনো গ্রেফতার করা যায়নি। অপরাধীরা ইচ্ছাকৃতভাবে তাদের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। তিনি জানান, ফয়সালের বাবা মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করলেও তদন্তে আসল নম্বর শনাক্ত করা হয়েছে এবং বিআরটিএসহ বিভিন্ন মাধ্যমে যাচাই কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মোটরসাইকেলের মালিককে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। উদ্ধার করা চেকগুলো বিভিন্ন ব্যক্তির নামে হলেও কোনো অ্যাকাউন্টে অর্থ পাওয়া যায়নি। বিষয়গুলো তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে যাওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
৬৬ বার পড়া হয়েছে