ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবি মারিয়া আক্তার লিমাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে পৃথকভাবে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে আত্মগোপনে যেতে সহায়তা করা এবং ঘটনার প্রস্তুতিতে এই তিনজন নানাভাবে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ফয়সালের বর্তমান অবস্থানসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তবে আদালতে ফয়সাল করিম মাসুদের স্ত্রী দাবি করেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন এবং তার স্বামী বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে সম্পর্কেও তিনি অবগত নন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ড মঞ্জুরের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। তারা জানান, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কার নির্দেশে ঘটনাটি সংঘটিত হয়েছে, তা উদঘাটন করা সম্ভব হবে।

উল্লেখ্য, রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব তিনজনকে আটক করে। পরে সন্ধ্যায় তাদের পল্টন থানায় হস্তান্তর করা হয়। এ সময় ফয়সালের স্বাক্ষরযুক্ত বিপুল সংখ্যক চেকবই ও কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে পুলিশকে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১১৮ বার পড়া হয়েছে