ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতে গেছেন হাদি হত্যার আসামিরা: পুলিশের স্বীকারোক্তি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মূল দুই আসামি ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে গেছে—এ তথ্য স্বীকার করেছে পুলিশ। তাদের দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়ায় উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে পালাতে সহায়তাকারীসহ মোট ১১ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি তদন্তে উঠে এসেছে, ওসমান হাদি হত্যার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। ঘটনার পরপরই ফয়সাল ও আলমগীর সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। এ মামলায় এখন পর্যন্ত ছয়জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলার তদন্ত প্রায় শেষের দিকে এবং আগামী সাত দিনের মধ্যে চার্জশিট দাখিল করা হবে। পুলিশের ধারণা, ৫ আগস্ট পরবর্তী সময়ে ওসমান হাদি বিভিন্ন বিষয়ে সরব ছিলেন, যার কারণে একটি গোষ্ঠী তার বক্তব্যে ক্ষতিগ্রস্ত হয়। সেই সূত্র ধরেই রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, আসামিরা অবৈধ পথে দেশ ছেড়েছে বলে ধারণা করা হলেও তাদের ফেরত আনার ক্ষেত্রে বৈধ ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে যমুনা নিউজ একটি অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার করে, যেখানে হালুয়াঘাট সীমান্ত দিয়ে আসামিদের পালানোর বিষয়টি উঠে আসে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
৭৫ বার পড়া হয়েছে