ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

১৬ বছর নিপীড়িত-নির্যাতিতরা ৫ আগস্ট নতুন করে স্বাধীন হয়েছেন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বিগত ১৬ বছরের শাসনামলে যারা নিপীড়িত-নির্যাতিত হয়েছেন, তারা ৫ আগস্ট নতুন করে স্বাধীন হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে মোদিবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘যারা গত ১৬ বছরে আপস করে চলেছে, ফ্যাসিস্ট সরকারের তাঁবেদারি করেছে তাদের কাছে ২৪ হয়তো স্বাধীনতা নয়। কিন্তু আমরা যারা গত ১৫-১৬ বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি তাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। পাঁচই আগস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি।’
তিনি বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বাধীন পররাষ্ট্র নীতির সুযোগ এসেছে। যেখানে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে।

এনসিপির আহ্বায়ক বলেন, ২০২১ সালে নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলনে কতজন নিহত হয়, তার প্রকৃত সংখ্যাটা জানা প্রয়োজন। ওই আন্দোলন-সংগ্রামই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছে।
তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে। ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা তার ফ্যাসিবাদ চালিয়ে নিতে পেরেছিল। সকল গণহত্যা ও গুম-খুনের জন্য আওয়ামী লীগের বিচার করতে হবে।

এনসিপি সমতা ও ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় জানিয়ে এনসিপির এ নেতা বলেন, ভারতে সংখ্যালঘু নির্যাতন ও বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণার নিন্দা জানাই। রাজনৈতিক হস্তক্ষেপের জন্যই বাংলাদেশে হিন্দু নির্যাতনের গল্প ছড়াচ্ছে ভারত।

বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন নিয়ে এনসিপির কর্মসূচি রমজানের পর বেগবান হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
১৫১ বার পড়া হয়েছে