ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

২৪-এর অভ্যুত্থানের পরই ৭২-এর সংবিধান বাতিল হয়ে গেছে: সারোয়ার তুষার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

২৪-এর অভ্যুত্থানের পরই ৭২-এর সংবিধান বাতিল হয়ে গেছে: সারোয়ার তুষার।

২৪-এর অভ্যুথ্থানের পরই ৭২-এর সংবিধান বাতিল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী সরকারি কলেজের কনফারেন্স রুমে ‘চিন্তাস্বর’ নামে একটি সাময়িকীর ‘দেয়ালের সংবিধান’ নামের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করার সময় এ মন্তব্য করেন তিনি।

সারোয়ার তুষার বলেন, কেন বা কী কারণে অভ্যুত্থান করা হলো বা তরুণরা কী চায় তা লিখা ছিল দেয়ালে। স্বৈরাচার পতনের পর নানান জটিলতা তৈরি হয়েছে। ছাত্রদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার করার চেষ্টা করা হয়েছিল।

ছাত্র ও সমন্বয়কদের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে সেটাকে বিতর্তিক করার চেষ্টা হচ্ছে। এ সময় সংবিধান সংস্কার নিয়েও আলোচনা করেন তিনি। অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মোড়ক উন্মোচনের সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভভাবকরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত সাময়িকীতে অভ্যুথ্থানের সময়ে আন্দোলনকে চাঙা করতে নরসিংদীর বিভিন্ন দেয়ালে আঁকা গ্রাফিতির ছবি এবং সেগুলোর পেছনের গল্প তুলে ধরা হয়। কয়েক মাসের ব্যবধানে দেয়াল থেকে মুছে ফেলা গ্রাফিতিগুলোকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করতেই ‘দেয়ালের সংবিধান’ নামে এই সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় বলে জানান সম্পাদনা পরিষদের সদস্যরা। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
১৮৩ বার পড়া হয়েছে